মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ নির্মাণে পরিদর্শনে মন্ত্রণালয়ের বিশেষ টিম
243

মুন্সিগঞ্জ, ২০ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অভ্যন্তরে মেডিকেল কলেজ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন করে গেল একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের একটি বিশেষ টিম।

আজ বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহসহ ঢাকা থেকে আসা টিমের সদস্যরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল এলাকা পরিদর্শন করেন।

জেলা প্রশাসন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

চলতি বছরের ৭ এপ্রিল ‘মুন্সিগঞ্জের অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনা সভা’ শেষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, ‘আমাদের এখানে মোটামুটি একটা ডিসিশন হইছে; খুব তাড়াতাড়ি এখানে যাতে একটা মেডিকেল কলেজ করা যায়। হয়ত এক মাস বা দুই মাসের ভেতরে মেডিকেল কলেজ উদ্বোধন করা যায় এজন্য আমরা সবাই চেষ্টা করছি।’

উপদেষ্টার সেই আশ্বাসের ৩ মাস পেরোলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে, আশার খবর হচ্ছে- মুন্সিগঞ্জ জেলা সদরে মেডিকেল কলেজ নির্মাণ কাজ কিছুটা অগ্রগতি হয়েছে।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এটিএম ওবাইদুল্লাহ গত ১২ আগস্ট আমার বিক্রমপুরকে জানিয়েছিলেন, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিকেল কলেজের ভবন নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। তাদের পক্ষ থেকে একটি টিম মুন্সিগঞ্জে আসার কথা রয়েছে। এরপরে হয়তো পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

সবকিছু মিলিয়ে আরও কত মাস লাগতে পারে এমন প্রশ্নের উত্তর তিনি জানাতে পারেননি।

জানা গেছে, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের অভ্যন্তরে মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। এছাড়া পুরাতন কাচারি এলাকাতেও হবে একটি বহুতল ভবন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ