মুন্সিগঞ্জে বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান, মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৮
মুন্সিগঞ্জ, ২১ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ের গোয়ালিমান্দ্রা এলাকার বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বিক্রির ২ লাখ ৪২ হাজার টাকা জব্দ করা হয়।
আজ শুক্রবার ভোর ৫ টার দিকে জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রায় এই অভিযান পরিচালিত হয়। দুই ঘন্টাব্যাপী চলে এই অভিযান।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের অভিযানে ১০০ গ্রাম গাঁজা, ৭৩০ পিস ইয়াব, ৪ গ্রাম আইস, ২৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ টাকা ও ১৩ টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মো. রাজন ইসলাম (২২), আবু তালহা (১৪), মোসা. ঝিনুক (২২), মোসা. সুমনা (৩৫), ফারজানা আক্তার (৩৫), ওমর ফারুক (৩৭), আজিজুল (১৭), মো. আকাশ (২৭), মো. নিরব (২০), মো. রানা (২০), মো. এনামুল (৫৫), মো. মাগরিব (২৪), মোয়াজ্জেম মাল (৫৫), মো. রাকিব হোসেন (৩৪), দুলাল বেপারী (২২), মো. জুয়েল (৪৯), আওলাদ হোসেন (২৬) ও মাহিন মোল্লাা (১৯)।


