মুন্সিগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে অর্থ আদায়ের অভিযোগ
293

মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শামীম দেওয়ান নামের এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে মারধরের পর জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত ৩০ মে (শুক্রবার) সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তিনি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের নাজিম উদ্দিন দেওয়ানের পুত্র।

অভিযোগে দাবি করা হয়, গত বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৫ টার দিকে উপজেলার সিরাজদিখান বাজারের সোনালী ব্যাংকের পাশের সড়ক থেকে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে তুলে নিয়ে মারধর ও অর্থ আদায়ের এই ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে ভুক্তভোগী শামীম দেওয়ান বলেন, ‘আমি গত বৃহস্পতিবার বিকালে আমার ব্যক্তিগত কাজে সিরাজদিখান বাজারে যাই। বিকাল ৫ টার দিকে সোনালী ব্যাংক রোড থেকে ৪ জন লোক এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে আমার নামে মামলা আছে। পরে তারা আমাকে থানায় যেতে বলে। আমি তাদের কথা মত তাদের গাড়ীতে উঠি। গাড়ীতে উঠার পর তারা আমাকে মারধর করে এবং হুমকি প্রদান করে।’

তিনি আরও বলেন, ‘মারধর করে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে মুক্তিপণ বাবদ ৬৬ হাজার টাকার মত নিয়ে যায়। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। রাত আনুমানিক ১ টার দিকে রায়েরবাগ এলাকায় নিয়ে তারা আমাকে ছেড়ে দেয়। এরপর আমি সিএনজি নিয়ে সিরাজদিখানের নিমতলায় এসে পরিবারের লোকজনকে খবর দেই। তারা আমাকে সেখান থেকে নিয়ে এসে হাসপাতালে চিকিৎসা করায়। পরে আমি সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করি।’

তিনি বলেন, ‘অভিযোগ করেছি দুই দিন হয়েছে। অভিযোগটি থানার ওসির কাছে আছে। এ ব্যপারে আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন এখনো তদন্ত চলছে।  আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের বিচার চাই।’

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমি তাকে বলেছি বিকাশের যে নাম্বার গুলোর মাধ্যমে টাকা নিয়েছে সেই নাম্বার গুলো দিতে। সেগুলো পেলেই আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ