পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুইজনের মধ্যে ভেসে উঠলো একজনের মরদেহ
১১৮

মুন্সিগঞ্জ, ২৭ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুইজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলাকালে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০-৫০০ মিটার দূরে মো. মারুফ হোসেনের (১৯) মরদেহ ভেসে উঠে।

পরে সেটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মো. রাসেল (৪০) নামের আরেকজন। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন স্টাফ গোসল করতে নদীতে নেমেছেন। তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করে। দ্বিতীয় দিন তারা মরদেহ পায়।

উদ্ধারের পর মারুফ হোসেনের মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, নিখোঁজ অপর স্টাফ মো. রাসেলকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাঁকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলমার রাখার কথা জানায় ফায়ার সার্ভিস।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ