পঞ্চসারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলায় সুমন খান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদরের চাম্পাতলা গ্রামের খান বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমন ওই গ্রামের মৃত মানিক খানের ছেলে। মুন্সিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, সকালে স্বজনরা সুমনের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের জানালা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। চিরকুটটি পুলিশি হেফাজতে রয়েছে।
130
মুন্সিগঞ্জ সদর উপজেলায় সুমন খান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদরের চাম্পাতলা গ্রামের খান বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমন ওই গ্রামের মৃত মানিক খানের ছেলে।
মুন্সিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, সকালে স্বজনরা সুমনের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের জানালা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। চিরকুটটি পুলিশি হেফাজতে রয়েছে।






