১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ২:৩১
তথ্য প্রযুক্তি অাইনে মামলা, মুন্সিগঞ্জের ৭ সাংবাদিক হতাশায়
খবরটি শেয়ার করুন:
90

সামাজিক গনমাধ্যম ফেইসবুকে এর একটি নিউজের লিংকে লাইক দেয়ার কারনে সাইবার ক্রাইম ৫৭ এর ২ ধারায় মামলা খেয়েছেন মুন্সিগঞ্জের একজন প্রথম সারির সাংবাদিক।

গত ২১শে জানুয়ারী মুন্সিগঞ্জের কয়েকটি স্থানীয় পত্রিকায় সাংবাদিক পরিচয়ধারী এক ব্যাক্তির জালিয়াতির বিষয়ে তথ্য সংবলিত ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে। তারই প্রেক্ষিতে, প্রতারক সেই ব্যক্তি ৭জন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা দায়ের করে যা জামিন অযোগ্য অপরাধ।

এই ৭জনের মধ্যে একজন কে নিউজের লিংকে লাইক দেয়ার জন্য এই মামলার আসামী করা হয় ।

মামলা তদন্তাধীন আছে। পুলিশ তার তদন্ত রিপোর্ট করতে বিলম্ব করছে। আসল বাস্তবতা হচ্ছে , এই মামলা সম্পর্কে প্রায় সকলেই অবগত নয় ।

ব্যারিস্টার-উকিল -পুলিশ মামলার কুল কিনারা পাচ্ছে না।

এর কারন হচ্ছে এই মামলাটি একে বাড়েই রেয়ার। সাইবার ক্রাইমের অাইনটি করা হয়েছিলো শুধু মাত্র রাষ্ট্রবিরোধী কর্মকান্ড রোধ করার জন্য, আর কিছু সংখ্যক লোক এই অাইনকে ব্যবহার করছে ব্যক্তি স্বার্থে।

উল্লেখিত মামলাটি এক জেলা কোর্টে ঝুলন্ত আছে।

ধরা যাক এই ৭টি অনলাইনের একটি তার নিউজ ট্রাস বা সরিয়ে ফেলেছে । পুলিশ তদন্ত করে কি পাবে? হিস্টোরি সহ ডিলিট করে ফেললে তো আর কথাই নেই আর লাইক কে ডিসলাইক করে ফেললে তো মামলা জামিন যোগ্য।

আর যদি বাদি এটার স্ক্রিন সর্ট রাখে আর তা কতটা গ্রহণযোগ্য?

কারন ফটোশপ দিয়ে এরকম কপি হাজারো বানানো যায়।

এই রকম ফেইসবুক স্ট্যাটাস বা লাইক নিয়ে যদি জামিন অযোগ্য মামলা হয় তাহলে, আগামীতে সাইবার ক্রাইমের জন্য প্রতিটি জেলায় ট্রাইবুনাল খুলতে হবে।

ধরা যাক, যদি কোন মাদক বিক্রেতার বিরুদ্ধে অনলাইনে নিউজ হয়, মাদক বিক্রেতা সাইবার ক্রাইমের ৫৭ এর ২ ধারায় মানহানি মামলা করবে আর সাংবাদিক ফেরারী থাকবে । অপরাধীরা এই আইনের সুযোগ নিবে।