গজারিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার অাটক, অাহত ৫
136

গজারিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনকালে দু’টি ড্রেজার ও একটি বাল্গহেট জব্দ করেছে পুলিশ।

পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় আহত হয় ৫ জন।

বুধবার বিকাল সাড়ে ৪ টায় জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর শাখা নদী থেকে গোলাপ এন্টারপ্রাইজ ও রিয়াদ-২ নামের দু’টি ড্রেজার ও আল-ফারুক নামের একটি বালু বহনকারী কার্গো জাহাজ (বাল্কহেড) জব্দ করা হয়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে বাল্কহেড ও ড্রেজার থেকে লাফিয়ে পালানোর সময় ৫ জন আহত হয়েছে।

আহতরা হলেন, আলম হোসন (৩০), মুস্তফা মিয়া (৬০), আলামিন (৪৪), শেখ ফরিদ (২৮), সাজেদুল ইসলাম লালু (৩২)। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসি জানায়, ইমামপুর ইউপি চেয়ারম্যান মুনসুর আহম্মেদ খাঁন জিন্না ও সাইদুর রহমান খাঁন একসঙ্গে মিলে তাদের লোকবল দিয়ে এলাকাবাসিকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার উপপরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সারোয়ার হোসেন ভূঞার নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন শাখা নদী থেকে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের দায়ে মামলার করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ