মুন্সিগঞ্জে সুবিধাবঞ্চিত জেলেদের মানববন্ধন
118

মুন্সিগঞ্জে চালের দাবিতে মানববন্ধন করেছে জেলেরা।

শুক্রবার বেলা ১১টায় মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার এলাকার মেঘনার শাখা নদী পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ১২ অক্টোবর থেকে আগামী ২রা নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিযিদ্ধ করেছে সরকার।

আর এই নিষেধাজ্ঞা জারির পর থেকেই নদী বেষ্টিত জেলেদের প্রত্যেককে ২০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। তবে মুন্সীগঞ্জ জেলা মৎস্য অফিসের নিবন্ধন করা ৯ হাজার ৮১৩ জন জেলে ২০ কেজি চালের বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন।

এদিকে, নদীতে মাছ ধরতে না পেরে ও বরাদ্দকৃত চাল না পাওয়ায় মানবেতর দিনযাপন করছে স্থানীয় জেলেরা।

এ মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আমান উল্লাহ সরকার।

জেলা মৎস্য কর্মকর্তা ড. আলিয়ুর রহমান জানান, আমার জেলার জেলেরা ইলিশ ধরা বন্ধ মৌসুমে ২০ কেজি করে চালের বরাদ্দ পাননি। তাদের জন্য এ চাল বরাদ্দ আনার চেষ্টা করা হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ