করোনার মধ্যেও মুন্সিগঞ্জে থেমে নেই মাদক ব্যবসা
148

মুন্সিগঞ্জ, ১৪ মে, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা পরিস্থিতিতে যেখানে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যহত হচ্ছে সেখানে স্বাভাবিকভাবেই চলছে মাদক ব্যবসা। গত কয়েকদিনে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটকও করেছে র‌্যাব-পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা যায়, মুন্সিগঞ্জ জেলার অন্যতম প্রধান সমস্যা মাদক। বর্তমানে এই সমস্যাটি মুন্সিগঞ্জের পুলিশ-প্রশাসনের কাছে চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।

তবে করোনা পরিস্থিতির সুযোগে গত ২ মাসে মুন্সিগঞ্জের শহর থেকে গ্রামে মাদকের ব্যপকতা ছড়িয়ে পড়েছে। এসব পরিবহনে ব্যবহৃত হচ্ছে অবৈধ চোরাই মোটরসাইকেল। যা নিয়ন্ত্রণে প্রশাসনের কোন উদ্যোগই নেই।

মুন্সিগঞ্জ জেলাটি নদীবেষ্টিত জেলা হওয়ায় এখানে মাদক প্রবেশ খুবই সুবিধাজনক। আর মফস্বল শহর হওয়ায় চাহিদাও বেশি।

করোনা সংকটের এই সময়েই মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মান্দ্রা ও সদর উপজেলার পঞ্চসারের সরকারপাড়া এলাকা থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ