শিহাব অাহমেদঃ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে গবেষণা প্রতিষ্ঠান অগ্রসর বিক্রমপুর এর প্রচেষ্টায় অাবিস্কৃত প্রাচীন বাংলার বৌদ্ধদের স্মৃতিচিহ্ন নাটেশ্বর দেউল অযত্ন-অবহেলায় পড়ে অাছে। বর্ষার পানিতে ডুবে গেছে নিদর্শনটির এক তৃতীয়াংশ।
রাজধানী ঢাকার কাছেই মুন্সিগঞ্জের নাটেশ্বরে মাটি খনন করে একটি বিশাল মন্দির কমপ্লেক্সের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। কয়েক বছর ধরে সেখানে বাংলাদেশ ও চীনের প্রত্নতাত্ত্বিকরা যৌথভাবে খনন কাজ পরিচালনা ও গবেষণা করছেন।