মুন্সিগঞ্জে শহর ছাত্রলীগের সাবেক সভাপতির উপর সন্ত্রাসী হামলা
120

মুন্সিগঞ্জ শহরের দক্ষিন কোটগাঁও এলাকায় রোববার দুপুরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুলকে মারধর করেছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ঘটনার পর থেকে শহরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুল জানান, শহরের দেওভোগস্থ নিজ বাড়ী থেকে মটর সাইকেলযোগে শিল্পকলা এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে দক্ষিন কোর্টগাওঁ এলাকায় পুলিশের তালিকাভূক্ত আসামী ও যুবলীগ কর্মী নামধারী শাহজালাল ও তার ভাই বাবুসহ একদল অর্তকিত হামলা চালিয়ে তাকে মারধর করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আহত যুবলীগ নেতার বাসায় গিয়ে হামলার সাথে জড়িতদের নাম-পরিচয় সনাক্ত করেছে।

দলীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। কি কারনে শাহজালাল বিপুলের ওপর হামলা চালালো তা নিয়ে রহস্যের জট পাকিয়েছে।

এ বিষয়ে মালেকুন মাকসুদ বিপুল আরো জানান, এ বিষয়ে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবকে জানানো হবে।

প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে বিশ্রামে আছেন বলে খবর পাওয়া গেছে।

সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, শাহজালাল পুলিশের তালিকাভূক্ত পলাতক আসামী ও তার ভাই বাবু চাদাঁবাজি মামলায় জামিনে বের হয়ে এ হামলা চালায়। তাদের গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ