মুন্সিগঞ্জে পোটলায় ভরে স্বামী-স্ত্রী ও বন্ধু মিলে বিক্রি করতেন গাঁজা, ১ কেজিসহ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে স্বামী-স্ত্রী রয়েছেন। অপরজন তাঁদের পরিচিত বলে জানা গেছে।
আজ বুধবার বিকেলে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরণের খিলগাঁও গ্রামের শেখ মোসলেমের বসতঘরের পেছনের খালি জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের মো. আয়নাল (৫৫) ও তাঁর স্ত্রী ইয়াছমিন বেগম (৫০)। অপরজন হলেন উপজেলার চম্পকদি গ্রামের জামাল (৩১)।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ সুপার।








