মুন্সিগঞ্জের নতুনগাঁওয়ে ৬০০ ইয়াবা নিয়ে নারীসহ ২ জন ডিবির হাতে আটক
1

মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে নতুনগাঁও এলাকার আলাউদ্দিন শেখ ওরফে খোকা মিয়ার বসতবাড়ির সামনের পায়ে হাঁটা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—শাহনাজ ওরফে আখি বেগম (৪০)। তিনি সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যরবাগ এলাকার নুরুজ্জামানের মেয়ে। অপরজন মো. শাকিল (৩০), একই ইউনিয়নের পশ্চিম সরদারপাড়া এলাকার নওশেদ ব্যাপারীর ছেলে।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ