বৃষ্টি উপেক্ষা করে মিরকাদিমে গণসংযোগে আ.লীগ নেতা মনসুর আহমেদ কালাম
188

মুন্সিগঞ্জ ২৫ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিমে বৃষ্টি উপেক্ষা করে জনসাধারণের সাথে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, ব্যবসায়ী মনসুর আহমেদ কালাম।

তিনি শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সকালে পায়ে হেটে মিরকাদিমের মুরমা এলাকায় ঘন্টাব্যাপী গণসংযোগ করেন।

এসময় তিনি স্থানীয় নারী-পুরুষ ও সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোজখবর নেন।

এ বিষয়ে জানতে চাইলে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হওয়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ কালাম ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘মিরকাদিমের মানুষ আমার আত্মার পরম আত্মীয়। আমি সুযোগ পেলেই তাদের ভালো-মন্দের খোজ খবর রাখি। তারাও আমাকে তাদের ভালো-মন্দের খবরাখবর জানায়। আমি সবসময়ই চেষ্টা করি তাদের পাশে থাকতে’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ