১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৮:২৫
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পেছন থেকে বাসের ধাক্কায় প্রাণ গেছে দুইজনের
খবরটি শেয়ার করুন:
264

মুন্সিগঞ্জ, ৪ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় পেছন থেকে চলতি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে কুমিল্লাগামী লেনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (২৯) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. মুন্না (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য বাউশিয়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী দুইজন ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে । ঘাতক বাসটিকে আটক করেছে জনতা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।