টংগিবাড়ীতে লাইনম্যানদের চাঁদাবাজিতে অতিষ্ঠ অটোচালকরা
132

বাবা মা আর সন্তানের পেটে দুই বেলা ভাতের জোগাড়ের জন্য অন্যের গাড়ী ভাড়ায় চালাই, রাস্তায় অনেক বেশী গাড়ী হওয়ায় আয় রোজগার আগের মত নেই। লেখা পড়াও করি নাই চাকরি পামু কই । দিন শেষে খাবার জোগাতে হিমশিম খাচ্ছি তার মধ্যে লাইনম্যানেরা চাঁদার জন্য চর থাপ্পর , টায়ার পাঞ্চার, রড দিয়ে এলোপাথাড়ি বাড়ি আর সহ্য হয়না এই কথা বলতে গিয়ে অঝোড়ে কেদে ফেলেন অটোরিকশা চালক নুর নবী।

মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলায় অটোরিক্সা চালকদের কাছ থেকে ৪০ থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করছে কথিত লাইনম্যানরা।

তাদের এই অত্যাচারে অতিষ্ট গাড়ী চালকরা। কোথায় অভিযোগ করলে এর প্রতিকার পাবে তাও তাদের জানা নেই। লাইনম্যানদের এই চাদার কারনে টংগিবাড়ী কাজী মার্কেটের সামনে যানজট লেগেই থাকে।

গাড়ী চালকরা জানান, লাইনম্যান আল আমিন মল্লিক, রহিম মল্লিক, নাছির, রুহুল মল্লিক ও আনিছ তারা চাঁদা তুলে শহিদ শিকদারের নিকট দেয়। এই বিষয়ে থানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে গাড়ী চালকগন । টংগিবাড়ী বাজার কমিটিও এই বিষয়ে নিরব।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ