টকশোয় অতিথিকে ধর্ষণের হুমকি দিলেন পাকিস্তানি সিনেটর (ভিডিও)
115

সরাসরি সম্প্রচারিত একটি টেলিভিশন টকশোতে অনুষ্ঠানের অতিথিকে ধর্ষণের হুমকি দিলেন পাকিস্তানের এক সিনেটর। জ্যেষ্ঠ সংবাদকর্মী এবং পাকিস্তানের মানবাধিকার আন্দোলনকর্মী মারভি সিরমেদকে নিউজ ওয়ান টিভিতে প্রচারিত এক টকশোতে ধর্ষণের হুমকি দেন জামিয়াত উলামায়ে ইসলামের সিনেটর হাফিজ হামদুল্লাহ।

অনুষ্ঠানে পাকিস্তানের সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে আলোচনা চলছিল।

নিউজডটকমডটএইউ এ প্রকাশিত সংবাদে বলা হয়, আলোচনার এক পর্যায়ে ব্যারিষ্টার মাসরুর নামে অনুষ্ঠানের অপর এক অতিথি বিষয়টি নিয়ে ইসলামী দলগুলোর নীরবতা নিয়ে সমালোচনা করলে হামদুল্লাহ রেগে যান এবং খারাপ কথা বলেন।

এক পর্যায়ে সিরমেদ মাসরুরের সাথে কিছু বিষয়ে একমত পোষণ করলে হামদুল্লাহ রেগে বলেন, আমি তোমার পোষাক খুলব এবং তোমার মায়ের সঙ্গেও একই কাজ করব।

যখন সিরমেদ তার কথার প্রতিবাদে বলেন, এটা আপনার পরিবারের সদস্যদের সাথে করুন। তখন তিনি রেগে গিয়ে তাকে মারতে আসেন।

অনুষ্ঠানের সিরমেদ বলেন, রোজা রাখা অবস্থায়ই তিনি আমার সঙ্গে এমন ব্যবহার করেছেন।

সিনেট চেয়ারম্যান রাজা রাব্বানীকে বিষয়টি তদন্তের আহবান জানিয়েছেন সিরমেদ।

পাকিস্তানের ডা. আরিফ আলভি নামের এক পার্লামেন্ট মেম্বার বলেন, হামদুল্লাহ একবার আমাকে সরাসরি অনুষ্ঠানে হুমকি দিয়েছিলেন। তাকে টেলিভিশন অনুষ্ঠান থেকে বাদ দেওয়া উচিত।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ