জুলাই শহীদ ও আহতদের স্মরণে মুন্সিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ-দোয়া
344

মুন্সিগঞ্জ, ১৮ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ।

আজ শুক্রবার বিকালে আসরের নামাজের পর কামারখাড়া ইউনিয়নের বেশনাল এলাকায় এই কর্মসূচি হয়।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ শাখার সদস্য সচিব জাহিদ হাসান, যুগ্ম আহবায়ক আবু বকর, কামারখাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আলিম, দিঘীরপাড় ইউনিয়ন প্রতিনিধি সাজিদ জামান প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ