করোনায় আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জে আইনজীবীর মৃত্যু
মুন্সিগঞ্জ, ২ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ছালাহ্উদ্দিন ঢালী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (২ জুলাই) ভোর ৬ টা’র দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। পরিবার সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে ছালাহ্উদ্দিন ঢালী ঐ হাসপাতালে ভর্তি ছিলেন, গতকাল তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই ভোরে তিনি মারা যান। ছালাহ্উদ্দিন ঢালী মুন্সিগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকার বাসিন্দা।
116
মুন্সিগঞ্জ, ২ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ছালাহ্উদ্দিন ঢালী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (২ জুলাই) ভোর ৬ টা’র দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে ছালাহ্উদ্দিন ঢালী ঐ হাসপাতালে ভর্তি ছিলেন, গতকাল তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই ভোরে তিনি মারা যান।
ছালাহ্উদ্দিন ঢালী মুন্সিগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকার বাসিন্দা।





