১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৩:১৪
‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প স্থগিত করা হয়েছে- মুন্সিগঞ্জে উপদেষ্টা আদিলুর
খবরটি শেয়ার করুন:
111

মুন্সিগঞ্জ, ২৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিভিন্ন গণমাধ্যমে অনিয়মের খবর প্রকাশিত হওয়ায় একনেক সভায় ‘৩৬ জুলাই আবাসন প্রকল্প’ স্থগিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন- গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার বিকালে মুন্সিগঞ্জ জেলা শহরের লিচুতলা এলাকায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান উপদেষ্টা।

উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদের পতনের দৃশ্যপটকে সামনে রেখে গণভবনকে জাদুঘরে রুপান্তরের কাজ এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

মুন্সিগঞ্জের জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টারা। পরে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।