১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:১৯
১০ মাস ঢাকাতেই ছিলেন ফয়সাল বিপ্লব, গ্রেপ্তার করলো ডিবি
খবরটি শেয়ার করুন:
117

মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি (সাবেক) ফয়সাল বিপ্লব গ্রেপ্তার হয়েছেন।

আজ রোববার রাত দশটার দিকে রাজধানীর ফার্মগেট, মনিপুরী পাড়া নামক এলাকায় একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করেছে। ডিবির যুগ্ম-কমিশনার নাসরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জ সদর থানায় দায়েরকৃত ৩টি হত্যাসহ অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গত ১০ মাস ঢাকাতেই আত্মগোপনে ছিলেন তিনি।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, একটি বেসরকারি টেলিভিশন সূত্রে জানতে পেরেছি তিনি গ্রেপ্তার হয়েছেন। তাকে অবশ্যই আমাদের কাছে হস্তান্তর করা হবে।