১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১:৩১
লৌহজংয়ে পদ্মার চরে ত্রাণ সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:
34

মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মার চরে বৃহস্পতিবার বিকেলে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের পাইকারা আশ্রয়ণ প্রকল্প এলাকার দূর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সেগুফতা ইয়াসমিন এমিলি।

অন্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদারসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সভ্যতার অালোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, বর্তমান সভাপতি রাসেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান টুটুল, প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান প্রমুখ।

পরে সাংসদ ও প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা