১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:৩২
মুন্সিগঞ্জ-৩ আসনে জামায়াতের ভোট কেন্দ্র কমিটির প্রশিক্ষণ
খবরটি শেয়ার করুন:
133

মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সিগঞ্জ-৩ নির্বাচনী এলাকার ‘ভোট কেন্দ্র কমিটি’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভিটি শিলমন্দি এলাকার একটি মসজিদে প্রায় আড়াইশো কর্মী-সমর্থকের উপস্থিতিতে এই কর্মশালা হয়।

মুন্সিগঞ্জ ৩ নির্বাচনী আসনের নির্বাচন পরিচালক আরশাদ আলী ঢালীর নেতৃত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি আ জ ম রুহুল কুদ্দুস।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াত ঘোষিত মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ, জেলা শাখার সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন রাজি, পৌরসভার আমির এইচএম বায়জিদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা