মুন্সিগঞ্জ শহরে দুই বোতল বিদেশী মদসহ ধরা পড়লেন যুবক
মুন্সিগঞ্জ, ১০ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ পৌরসভার ভিটি শিলমন্দি এলাকা থেকে দুই বোতল বিদেশী মদসহ হিমল বেপারী (২২) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভিটি শিলমন্দি এলাকার নতুন ডায়াবেটিস হাসপাতালের সামনের পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হিমল বেপারি চর শিলমন্দি এলাকার জয়নাল আবেদীন বেপারির পুত্র। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
72
মুন্সিগঞ্জ, ১০ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার ভিটি শিলমন্দি এলাকা থেকে দুই বোতল বিদেশী মদসহ হিমল বেপারী (২২) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভিটি শিলমন্দি এলাকার নতুন ডায়াবেটিস হাসপাতালের সামনের পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হিমল বেপারি চর শিলমন্দি এলাকার জয়নাল আবেদীন বেপারির পুত্র।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।


