মুন্সিগঞ্জ বিএনপির সদস্য হওয়ায় মহিলা নেত্রী রহিমা শিকদারকে সংবর্ধনা
মুন্সিগঞ্জ, ১১ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সদ্যঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় জেলা মহিলা দলের নেত্রী রহিমা শিকদারকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার দুপুর ১২টায় শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে রহিমা শিকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, টংগিবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ জামাল হোসেন, মুন্সিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এড. মাহাবুব উল আলম স্বপন, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আবুল হোসেন, স্পেন প্রবাসী বিএনপি নেতা শাহ-আলম মোল্লা, পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিপলু শিকদার ও সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান হিরন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. উজ্জল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর মহিলা দলের সম্পাদিকা সাদিয়া ইসলাম সুমা, সদর থানা মহিলা দলের সভাপতি আফিয়া খাতুন, শহর মহিলা দলের সদস্য সুমি আক্তার, রোজী, ছন্দা, রিনা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা রহিমা শিকদারের নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রায় তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


