মুন্সিগঞ্জে ৩৬ লক্ষ টাকার কারেন্ট জাল ও অবৈধ মালামাল জব্দ
২২৩

মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ৩৬ লক্ষ ৫৫হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল, ববিন ও রেল জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশ।

শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর ও সরকারপাড়া এলাকার বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে এসব জাল ও মালামাল জব্দ করে পুলিশ।

জব্দ করা মালামালের মধ্যে ৩৪১০ পাউন্ড কারেন্ট জাল, ৩৩ হাজার পিস ববিন ও ৩২ হাজার পিস সুতার রেল রয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ কবির হোসেন খান জানান, দিনব্যাপি কারেন্টাজাল উৎপাদন বিরোধী অভিযান পরিচালনা করে ৮টি কারখানা থেকে এসব জাল ও মালামাল জব্দ করা হয়। তবে অভিযানকালে কারখানা গুলোতে কেউ না থাকায়, কাউকে আটকরা যায়নি। জব্দ জাল ও মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে আরো অংশ নেয় জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ আব্দুল আলিম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ