১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:১৩
মুন্সিগঞ্জে মোটরসাইকেল করে এসে প্রকাশ্যে যুবককে গুলি
খবরটি শেয়ার করুন:
123

মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে জুনায়েদ সরদার (২৩) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাসাইল ইউনিয়নের কালারায়ের চর ব্রীজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত জুনায়েদ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে সিরাজদিখান পরিবহনের একটি বাসে করে এসে কালারায়ের চর ব্রীজের সামনে নামে। এসময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা তিনজন ব্যক্তি এসে সেখানে থামে। একজন হেলমেট পরা ব্যক্তি জুনায়েদের কাঁধে হাত দেয়। পরে সে তার পায়ে ও পেটে ৩টি গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে পাঠায়।

আহত জুনায়েদ সরদার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের জুয়েল সরকারের ছেলে। তিনি বিক্রমপুর মডেল টাউন হাউজিং প্রকল্পে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। পরিবারের সঙ্গে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় জননী টাওয়ারের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিন তিনি বিক্রমপুর মডেল টাউন হাউজিং এ অফিস করতেন।

ঘটনার সময় তিনি ঢাকা থেকে লোকাল বাসে করে নামার পর অফিসে যাওয়ার পথে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক গুলির ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা