মুন্সিগঞ্জে ভোর সকালে আগুনে পুড়লো ৬ বসতঘর, ব্যাপক ক্ষয়ক্ষতি
687

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)​

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাছমালদা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টায় শাহ আলমের বসতবাড়িতে এই আগুন লাগে।

সংবাদ পেয়ে টংগিবাড়ী ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে শাহ আলমের বাড়ির ৬টি টিনের ঘর এবং ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ৬টি ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ