১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৪:১৭
মুন্সিগঞ্জে ‘বৈদেশিক কর্মসংস্থান নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:
59

মুন্সিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে ‘বৈদেশিক কর্মসংস্থান নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ই ফেব্রুয়ারি, বুধবার সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস।

উপজেলা নির্বাহী কর্মকতা সুরাইয়া জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্তিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিদেশ ফেরত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈদিশিক কর্মসংস্থানের সাথে জড়িত মাঠ পর্যায়ের এজেন্ট সহ বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আকিব বিন আনোয়ার ও সমাপনি বক্তব্য রাখেন আব্দুল্লাহ্ আল মামুন।

ওকাপ মুন্সিগঞ্জ জেলা অফিসের মাঠ কর্মকর্তা ইউজিং ম্রং ও মাঠ সংগঠক মোহাম্মদ আতিকুজ্জামান অনুষ্ঠানটি সমন্বয় করেন।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা