১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৫০
মুন্সিগঞ্জে বাড়ির পাশে জঙ্গলে মিলল অটোরিকশা চালকের মরদেহ
খবরটি শেয়ার করুন:
140

মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ির পাশে জঙ্গলের ভেতর থেকে এক অটোরিকশা চালকের বালুমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বরিউল মীরধা (২০)।

গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের ছত্রভোগ তিনহালট গ্রামের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত রবিউল ওই গ্রামের কাদের মীরধার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে নিজের ব্যাটারি চালিত অটোরিকশায় করে প্রেমিকাকে নিয়ে ঘুরতেদ বের গয় রবিউল। জেলার লৌহজং উপজেলার মাওয়ায় ঘুরাঘুরি শেষে দুপুরে বাড়িতে ফিরে সে। বিকেলের দিকে স্থানীয় কয়েক তরুন মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাকে। সন্ধ্যার দিকে নিজ বাড়ির পাশে জঙ্গলের ভেতর একটি ভিটায় তার লাশ পড়ে থাকতে দেখেন তারা।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে রাতে ঘটনাস্থলে পৌছে পুলিশ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেন। নিহতের শরীর জুড়ে বালুমাখা রয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে- ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে- অটোরিকশা চালক রবিউল প্রেমিকাকে নিয়ে ঘুরাঘুরি করে বাড়িতে ফিরে আসার পর কয়েকজন তাকে ডেকে নিয়ে যায়। একসঙ্গে তারা আড্ডাও দিয়েছে। এরপর স্থানীয়রা তার বাড়ির পাশে লাশ দেখতে পান।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা