৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:১০
মুন্সিগঞ্জে পদ্মার প্রবল স্রোতে ট্রলারডুবি, মাঝিমাল্লাসহ ৩ জন উদ্ধার
খবরটি শেয়ার করুন:
140

মুন্সিগঞ্জ, ১১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় পদ্মা শাখা নদীতে পণ্যবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভাটির দিকে ভেসে যাওয়ার সময় আধা ঘণ্টার চেষ্টায় মাঝিমাল্লাসহ ৩ জনকে উদ্ধার করেছেন। তবে ট্রলার ও মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

খেয়াঘাটের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া স্থানীয় রবিউল বলেন,আমরা তিনজন লোককে ট্রলারডুবির পর ভেসে যেতে দেখে, খেয়াঘাটে নৌকা দিয়ে তাদের দ্রুত উদ্ধার করি এখানে প্রায়ই নৌকা/ট্রলার ডুবির ঘটনা ঘটছে।

বাজারের দোকানদার রুবেল হালদার বলেন, প্রবল স্রোতে নদীর পাশের দোকানগুলো নদী ভাঙ্গনের আতঙ্কে রয়েছে, তাছাড়া খেয়া ঘাটে নদীর ঘূর্ণির কারণে প্রায় নৌকা/ট্রলার ডুবির দুর্ঘটনা ঘটছে।

সরেজমিন দেখা যায়, খেয়া পারাপারের আতঙ্ক রয়েছে দক্ষিণপাড়ের হাজারো মানুষের। অতিরিক্ত স্রোতে শিশু থেকে বৃদ্ধরা মৃত্যু হাতে নিয়ে নদী পারাপার হচ্ছেন। যেকোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা।

দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাওসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রচন্ড স্রোতের কারণে একটি গাছ বোঝাই ট্রলার গাছসহ ডুবে গেছে। তবে স্থানীয়রা ওই ট্রলারের মাঝি-মাল্লাদের উদ্ধার করতে সক্ষম হলেও ট্রলারে থাকা গাছগুলো তলিয়ে গেছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা