মুন্সিগঞ্জে নিজ বসতঘরে মিলেছে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ
মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামে নিজ বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
নিহতরা হলেন- মা আমেনা বেগম (৩৫) ও মেয়ে মরিয়ম (১০)।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত আমেনা বেগমের স্বামী মিজান মিয়া পেশায় একজন দিনমজুর। ঘটনার পর থেকে সে পলাতক। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ পরবর্তী কার্যক্রম করা হচ্ছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা জানায়, আমেনা বেগম স্বামী ও মেয়েকে নিয়ে স্থানীয় নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার সকালে স্থানীয়রা তাঁদের ডাকাডাকি করলে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান।


