১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:১৬
মুন্সিগঞ্জে দুই সন্তান-স্বামী রেখে গৃহবধূ উধাও
খবরটি শেয়ার করুন:
818

মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মুরমা এলাকা থেকে দুই শিশু সন্তান ও স্বামীকে রেখে ফাতেমা রুপা (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

গত ২২ নভেম্বর (শনিবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাসার সামনে থেকে তিনি হঠাৎ উধাও হয়ে যান।

নিখোঁজ ফাতেমা রুপার মা কমলা বেগম (৩৭) জানান, রুপার বিয়ে হয়েছিল প্রায় ৪ বছর আগে টংগিবাড়ী উপজেলার মামাসার গ্রামের লিমন মালের (ড্রেজার ব্যবসায়ী) সঙ্গে।

তাদের ছেলে সিদ্দাতুল (৩) ও মেয়ে তাসফা (২) নামে দুই সন্তান রয়েছে। স্বামীর বাড়ি টংগিবাড়ী হলেও রুপা বেশিরভাগ সময় মায়ের বাড়ি মিরকাদিমের মুরমা গ্রামে থাকতেন।

ঘটনার দিন দুপুরে বাসার সামনে খেলছিলেন রুপা। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি।

অবশেষে, গত ২৪ নভেম্বর (সোমবার) রুপার মা কমলা বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৭৯০, তারিখ: ২৪/১১/২০২৫) করেছেন।

যে কেউ ফাতেমা রুপার সন্ধান দিতে পারলে নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পরিবার।

যোগাযোগ: মা কমলা বেগম: ০১৮২৮০৪৭৭৩২ ও মামা আনিস মিয়া: ০১৮৭০২২১৫৭১