১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:১৬
মুন্সিগঞ্জে ঔষধের ডিব্বার ভেতরে মিললো শতাধিক ইয়াবা
খবরটি শেয়ার করুন:
162

মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সোলারচর এলাকায় কৌশলে ঔষধের বাক্সের ভেতরে বহনের সময় ১২৫পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গতকাল দুপুর আড়াইটার দিকে সোলারচর গ্রামের বালুরমাঠ সংলগ্ন পাঁকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিনহাজ মোল্লা (৪০) সোলারচর গ্রামের সেডু মোল্লার পুত্র।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান, এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে। আজ আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা