২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:২৪
মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ৪ গাড়িকে চাপা দিলো বাস, আহত একাধিক
খবরটি শেয়ার করুন:
372

মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহনের একটি বাস সামনে থাকা ৪টি গাড়িকে চাপা দেয়।

এতে এক নারী পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ধলেশ্বরী সেতু ১ ও ২ এর মাঝামাঝি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকামুখী লেনে সোহাগ পরিবহনের একটি বাস সামনে যানজটে আটকা পড়া ৩টি মাইক্রো ও ১টি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এসময় পথচারী হালিমা (৬১) আহত হন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আরও ৮-৯ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি তৈরি হয়। পরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের সাথে আইনশৃঙ্খলা বাহিনী যোগ দেয়।

এদিকে একইসময় এক্সপ্রেসওয়ের ওমপাড়া এলাকায় মাওয়ামুখী মোটরসাইকেলকে পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে চালক আহত হন।