ময়মনসিংহের ত্রিশালের ইউএনও হলেন মুন্সিগঞ্জের মেয়ে হাসনাত জাহান
38

মুন্সিগঞ্জ, ২১ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মুন্সিগঞ্জের মেয়ে হাসনাত জাহান খান। ৩৩তম বিসিএসের এই কর্মকর্তা এর আগে রাঙ্গামাটির বেলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর দুপুরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন হাসনাত জাহান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা তাকে স্বাগত জানান।

হাসনাত জাহান খান মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবার ত্রিশাল উপজেলা প্রশাসনের শীর্ষ দায়িত্বে এলেন তিনি।

এর আগে ত্রিশালের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করা আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে হাসনাত জাহান খানকে ত্রিশালের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

হাসনাত জাহান খানকে ঘিরে মুন্সিগঞ্জে ছড়িয়ে পড়েছে আনন্দ ও গর্বের খবর। বিশেষ করে তার শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান দেওভোগ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আবেগঘন স্মৃতি।

বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষকের পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্মৃতিচারণে জানা যায়, ছোটবেলায় হাসনাত জাহান ছিলেন ওই বিদ্যালয়ের কৃতি ছাত্রী। একই সঙ্গে তার বোনও ওই বিদ্যালয়ে পড়াশোনা করতেন।

স্মৃতিচারণে বলা হয়, হাসনাতের বাবা-মা প্রায়ই তার শিক্ষকদের সঙ্গে পরামর্শ করতে আসতেন। মেয়েদের পরবর্তী পড়াশোনা, কোন স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করানো হবে—এসব বিষয়েও তারা শিক্ষকদের পরামর্শ নিতেন। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলতেন, ‘দেখবি, ওরা একদিন অনেক বড় কিছু হবে।’

সেই কথাই যেন আজ সত্যি হয়েছে। ছোট্ট সেই ছাত্রী হাসনাত জাহান আজ বাংলাদেশ প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন।

স্মৃতিচারণে আরও বলা হয়, হাসনাত জাহানের সাফল্যের খবর তার প্রয়াত শিক্ষিকার কাছে পৌঁছেছিল। তিনি বেঁচে থাকলে প্রিয় ছাত্রীর এমন সাফল্যে নিশ্চয়ই আরও বেশি আনন্দিত ও গর্বিত হতেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ