বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
মুন্সিগঞ্জ, ২৮ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ইসলামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে শহরের মানিকপুর মাদরাসাতুল হিকমাহ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালউদ্দিন আহমাদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ব্যালট বাক্স হবে একটি। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামব। দেশ ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অধিবেশন শেষে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা গাজী নজরুল ইসলামকে সভাপতি ও মুফতি অলিউল্লাহ হাসানকে সেক্রেটারি করে ৩৩ সদস্য বিশিষ্ট মুন্সিগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।





