১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সন্ধ্যা ৬:০৫
পাশের হারে মুন্সিগঞ্জ জেলায় সেরা স্বর্ণগ্রাম রাধানাথ, সর্বোচ্চ জিপিএ-৫ এভিজেএমে
খবরটি শেয়ার করুন:
137

মুন্সিগঞ্জ, ১০ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

বৃহস্পতিবার দেশব্যাপি একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মুন্সিগঞ্জ জেলায় পাশের হারে প্রথম স্থান অর্জন করেছে টংগিবাড়ী উপজেলার স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়। অন্যদিকে, জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে জেলা শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন (এভিজেএম) গার্লস হাই স্কুল।

ফলাফল বিশ্লেষণ করে জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো এবারের এসএসসিতে। এর মধ্যে মাত্র ২ জন অনুত্তীর্ণ হয়েছে। এখানে পাসের হার ৯৭.৯৬ শতাংশ। তবে, কেউ জিপিএ-৫ পায়নি।

অন্যদিকে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন (এভিজেএম) গার্লস হাই স্কুল থেকে ৩৬৬ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। যার মধ্যে ২৯৪ জন উত্তীর্ণ হয়। এখানে পাসের হার ৮০.৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন শিক্ষার্থী। যা জেলায় কোন স্কুলের পক্ষে সর্বোচ্চ।

পাসের হারে সেরার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গজারিয়া পাইলট গার্লস হাই স্কুল, পাসের হার ৯৭.২২ শতাংশ। তৃতীয় গজারিয়া উপজেলার হোসেন্দী হাই স্কুল, পাসের হার ৯৬.৩০ শতাংশ। চতুর্থ টংগিবাড়ী উপজেলার পুরা দুর্গাচরণ হাই স্কুল, পাসের হার ৯৬.১০ শতাংশ। পঞ্চম গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল, পাসের হার ৯৬.০৯ শতাংশ।

পুরো তালিকা-

 

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা