১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৬:৩৫
পদ্মা সেতু প্রকল্পে ৩৬০০ টন ধারণক্ষমতার ক্রেন পৌছেছে
খবরটি শেয়ার করুন:
81

চীন থেকে আমদানি করা ৩ হাজার ৬শ’টন ধারণক্ষামতা সম্পন্ন ভাসমান ক্রেন মাওয়ার পদ্মা সেতু এলাকায় এসে পৌঁছেছে।

বুধবার দুপুরে ক্রেনটি মাওয়ার পদ্মা নদীতে পৌঁছায়। সুপারস্ট্রাকচার পিলারের উপরে স্থাপন কাজ করবে এই উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন ক্রেনটি। ক্রেনটি সেতুর কাজে যোগ হওয়ায় কাজের নতুন মাত্র যোগ হলো। এতে বেজায় খুশি সেতু এলাকার কর্মরত শ্রমিক ও সাধারণ মানুষ।

পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার পিলারে উপরে স্থাপন ও ভারি মালামাল উঠা-নামানোর কাজে ব্যবহার হবে ক্রেনটি এমন তথ্য দিয়ে পদ্মাসেতু প্রকল্প ম্যানেজার দেওয়ান আব্দুল কাদের বলেন, পদ্মাসেতুর এক একটি স্প্যানের ওজন প্রায় ২ হাজার ৯শ’টন। আর চীন থেকে আনা এই ক্রেনটির ধারণক্ষমতা ৩ হাজার ৬শ’টন। যা খুব সহজেই স্প্যানগুলো সরাসরি পিলারের উপরে স্থাপন করতে পারবে ক্রেনটি।

বর্তমানে জাজিরা প্রান্তে সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে কাজ চলছে। এ পর্যন্ত সংযোগ সেতুর ১৮ টি পাইল স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা