দুই মধ্যবয়সী নারীর ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৩০ বোতল ফেনসিডিল
মুন্সিগঞ্জ, ১১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে তল্লাশি চালিয়ে দুই মধ্যবয়সী নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ডিবির উপপরিদর্শক মো. কামরুল হাসানের নেতৃত্বে এই অভিযান হয়।
এসময় আটককৃতরা হলেন-শিউলী বেগম (৫০) ও জহুরা বেগম (৫০)
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর থানাধীন খানবাড়িস্থ তালেব মার্কেট জনি মটরস্ এর সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় ওই দুই নারীকে সন্দেহ হলে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে অবৈধ মাদক পাওয়া যায়।
আটককৃতদের বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


