১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৫:২৩
জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার নিয়ে মুন্সিগঞ্জে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি
খবরটি শেয়ার করুন:
117

মুন্সিগঞ্জ, ১৯ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জুলাই গণঅভ্যুত্থানে মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা ১৪ শহিদ পরিবারের সদস্যদের নিয়ে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদের অভ্যন্তরে মডেল মসজিদের পাশে পুকুরপাড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি হয়।

শহিদ পরিবারের সদস্যদের নিয়ে গ্রীষ্মকালের ফুল ‘সোনালু ’ গাছের ১৪টি বৃক্ষরোপণ করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

এসময় শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, শহিদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম, শহিদ রিয়াজুল ফরাজীর মেয়ে রিয়া মনি, শহিদ মোস্তফা জামান সমুদ্রের মা মাসুদা জামান, শহিদ মানিক মিয়া শারিক চৌধুরীর পিতা আনিস চৌধুরী, শহিদ মো. মেহেদী হাসানের পিতা মো. সানাউল্লাহসহ শহিদ রাকিব হোসেন, শহিদ মো. বাবুল হাওলাদার ও শহিদ মো. ফরিদ শেখের পরিবারের সদস্যরা। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তার উপস্থিত ছিলেন।