জাতীয় শোক দিবস; মুন্সিগঞ্জ জেলা যুব মহিলা লীগের দোয়া ও মিলাদ
মুন্সিগঞ্জ, ১৫ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে মুন্সিগঞ্জ জেলা যুব মহিলা লীগ। শনিবার (১৫ ই আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ পৌরসভার শ্রীপল্লী এলাকায় জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য মোরশেদা বেগম লিপী’র উদ্যোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে। এরপর শহরের কাচারি এলাকায় নির্মিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা। এসময়...
73
মুন্সিগঞ্জ, ১৫ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে মুন্সিগঞ্জ জেলা যুব মহিলা লীগ।
শনিবার (১৫ ই আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ পৌরসভার শ্রীপল্লী এলাকায় জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য মোরশেদা বেগম লিপী’র উদ্যোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে। এরপর শহরের কাচারি এলাকায় নির্মিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা।
এসময় জেলা, সদর উপজেলা ও মুন্সিগঞ্জ পৌরসভা যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


