১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৭:০০
ক্রেতা সেজে ইয়াবাসহ নারীকে আটক করলো পুলিশ
খবরটি শেয়ার করুন:
166

মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ক্রেতা সেজে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এসময় ওই নারীর কাছ থেকে ৫৫পিস ইয়াবা পাওয়া যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদক উদ্ধার ও আটকের তথ্য জানান।

সেখানে বলা হয়- গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর এলাকায় মাজেদা বেগমের (৩৯) ছদ্মবেশে মাদক কিনতে যায় পুলিশ সদস্যরা। পরে ৫৫পিস ইয়াবা ও নগদ ৬০০টাকাসহ ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, একাধিক মামলার আসামি রাসেল সরকার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। তাদের ধরতে কৌশল অবলম্বন করে পুুলিশ।

মাদক উদ্ধারের ঘটনায় আজ মামলা দায়ের শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।