১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:২৩
কক্সবাজার, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ট্যুর অ্যারেঞ্জ করে দিচ্ছে ‘সিরাজদিখান ট্যুর এন্ড ট্রাভেলস’
খবরটি শেয়ার করুন:
310

মুন্সিগঞ্জ, ১৯ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

কক্সবাজার, সুন্দরবন, সীতাকুণ্ড, টাঙ্গুয়ার হাওরসহ দেশের বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ট্যুর অ্যারেঞ্জ করে দেয়ার কাজ করছে মুন্সিগঞ্জের ‘সিরাজদিখান ট্যুর এন্ড ট্রাভেলস’। এখন পর্যন্ত তারা এরকম ৭টি ট্যুর করেছে।

দেশের ভ্রমণপ্রেমীদের জন্য সাশ্রয়ী খরচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন গ্রুপের পরিচালকরা।

গ্রুপটির ফেসবুক পেজ লিংক: সিরাজদিখান ট্যুর এন্ড ট্রাভেলস 

ফেসবুক গ্রুপের লিংক: সিরাজদিখান ট্যুর এন্ড ট্রাভেলস 

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের মৃধা বাড়ি থেকে গত ২২ জুন তিন তরুণ উদ্যোক্তার হাত ধরে যাত্রা শুরু করে ভ্রমণ গ্রুপটি। দুই ভাই ও এক বোন মিলে প্রতিষ্ঠা করেন ‘সিরাজদিখান ট্যুর এন্ড ট্রাভেলস’। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই তাদের কার্যক্রম ভ্রমণসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

গ্রুপটি পরিচালনা করছেন প্রতিষ্ঠাতা তারজু সরকার, সিনিয়র অ্যাডমিন ফয়কা ইসলাম ও মো. রাহাত। তাদের সঙ্গে আরও সাতজন সহযোগী রয়েছেন।

গ্রুপটির সেবার মধ্যে রয়েছে দেশী প্যাকেজ ট্যুর, গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কর্পোরেট ট্যুর ও স্টাডি ট্যুর। এছাড়া বাস, রিসোর্ট ও হাউজবোট বুকিং সুবিধাও দিচ্ছে তারা।

কক্সবাজার, সুন্দরবন, সীতাকুণ্ড, টাঙ্গুয়ার হাওরসহ দেশের বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে সফলভাবে ট্যুর পরিচালনা করেছে গ্রুপটি। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও ট্যুর আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

গ্রুপটির উদ্যোক্তা তারজু সরকার জানান, স্বল্প বাজেটে ভ্রমণসুবিধা নিশ্চিত করা এবং পর্যটকদের জন্য শতভাগ নিরাপত্তা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

সরাসরি যোগাযোগ- তারজু সরকার: ০১৭৬৬৩৯১৭৯৪