৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৫৬
আ. লীগের বিষয়ে ৫ আগস্ট মুক্তিকামি জনতা ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে- মাওলানা জালালুদ্দিন
খবরটি শেয়ার করুন:
116

মুন্সিগঞ্জ, ২১ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ বলেছেন, ‘পতিত আওয়ামী লীগের বিষয়ে ইদানিং অনেকেই মুখরোচক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আওয়ামী লীগের বিষয় ৫ আগস্ট এদেশের মুক্তিকামি জনতা ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোন সুযোগ নেই।’

শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় মিয়ামি ডাইন নামের একটি রেষ্টুরেন্টে জেলা শাখা খেলাফতে মজলিসের আয়োজনে ‘সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে করণীয়’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মাওলানা জালালুদ্দিন বলেন, ‘ইসরায়েলী দখলদার বাহিনী গাজায় বর্বর হামলার মাধ্যমে সন্ধি চুক্তি ভঙ্গ করে ইতিহাসের নির্মমতার রেকর্ড ভঙ্গ করেছে। এজন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত।’

এসময় বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি ইসরায়েলের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান তিনি।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছীদ্দিকুর রহমান, সদস্য সচিব মুফতি ওয়ালী উল্লাহ হাসান, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ উসামা আজিজি, গজারিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা বেলাল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আতাউল মুহসিন, লৌহজং উপজেলা সভাপতি মুহাম্মদ ইমরান হুসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম, কুমিল্লা পশ্চিম সভাপতি আবু ইউসুফ মুন্সী।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা