হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ সদর উপজেলার কমিটি গঠন কাল
306

মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে সদর উপজেলার নয়াগাঁও বড় মসজিদে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও মুন্সিগঞ্জ জেলা শাখার আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

আয়োজক কমিটি সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়, এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামাগণ ও হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে তাদের মধ্য থেকে মনোনীত করা হবে নতুন নেতৃত্ব।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ