২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:৪০
মুন্সিগঞ্জে নতুন বই দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:
125

মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর ইসলাম ওরফে খচ্চর আলী (৭২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি জেলা পুলিশের নজরে এলে দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেলে টংগীবাড়ী উপজেলার পাশে অবস্থিত প্রেসক্লাব সংলগ্ন একটি নির্জন কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর ইসলাম, যিনি ওই প্রতিষ্ঠানের সাবেক প্রহরী ছিলেন, নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে সেখানে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। নুর ইসলাম টংগীবাড়ী থানার ধীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি মুন্সিগঞ্জ জেলা পুলিশের নজরে আসার পরপরই পুলিশ সুপারের নির্দেশে টংগীবাড়ী থানা পুলিশ অভিযানে নামে এবং অত্যন্ত দ্রুততার সহিত অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়।