২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১:২৪
বুয়েট ভর্তি পরীক্ষায় সারাদেশে সেরা হওয়া মুন্সিগঞ্জের আকিফকে শুভেচ্ছা জানালেন ডিসি
খবরটি শেয়ার করুন:
89

মুন্সিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী রাদওয়ান রিদভী আকিফ মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রোববার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করায় আকিফকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাঁর হাতে সপুষ্পক অভিনন্দন স্মারক তুলে দেন।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসকের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান খোন্দকার এবং আকিফের অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থী রাদওয়ান রিদভী আকিফ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের সন্তান। তিনি রাজধানীর নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক আকিফের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং তাঁর এই অর্জন জেলার তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।