গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চমক দেখালেন মীনা
মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের মোসা. মীনা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দী কলস প্রতীকের মেহেরুন নেসা উত্তরা পেয়েছেন ২০ হাজার ৭০২ ভোট। এছাড়া পদ্মফুল প্রতীকের খাদিজা আক্তার পেয়েছেন ১৩ হাজার ২৬২ ভোট ও হাঁস প্রতীকের নুসরাত জাহান মিতু পেয়েছেন ৭ হাজার ৭৬৬ ভোট। তফসিল অনুযায়ী, আজ বুধবার (৮ মে) প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৭ হাজার ২৪৬ জন। যার মধ্যে পুরুষ...
83
মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের মোসা. মীনা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দী কলস প্রতীকের মেহেরুন নেসা উত্তরা পেয়েছেন ২০ হাজার ৭০২ ভোট।
এছাড়া পদ্মফুল প্রতীকের খাদিজা আক্তার পেয়েছেন ১৩ হাজার ২৬২ ভোট ও হাঁস প্রতীকের নুসরাত জাহান মিতু পেয়েছেন ৭ হাজার ৭৬৬ ভোট।
তফসিল অনুযায়ী, আজ বুধবার (৮ মে) প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৭ হাজার ২৪৬ জন। যার মধ্যে পুরুষ ৭৫ হাজার ৯৪৬ জন ও নারী ৭১ হাজার ৩০০। চেয়ারম্যান পদে সর্বমোট ভোট পড়েছে ৬৯ হাজার ৬১৬ টি।


