৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১১:০০
শ্রীনগরে গ্যাস সিলিন্ডার থেকে নবাব কাচ্চি ডাইনে আগুন, পুড়ে গেছে ডেকোরেশন-মালামাল
খবরটি শেয়ার করুন:
34

মুন্সিগঞ্জ, ৬ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে অবস্থিত নবাব কাচ্চি ডাইন নামের একটি খাবারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে হোটেলের রান্নাঘরের মালামাল, ডেকোরেশন ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হোটেলটির মালিক মো. আনোয়ার খান।

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশেপাশের বেশ কয়েকটি দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।